বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

সিরাজগঞ্জে কিশোর কিশোরী সমাবেশ

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৭৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অডিটরিয়ামে বর্নাঢ্য আয়োজনে কিশোর-কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ। তিনি বলেন, শিক্ষক যদি আদর্শবান না হয়, শিক্ষার্থী কখনও ভাল হতে পারে না। যে কোন ভাল কাজের জন্য টার্গেট থাকা প্রয়োজন। বর্তমান প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে বাংলাদেশকে বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত করতে ভিশন টুয়েন্টি ওয়ান, থার্টি ওয়ান ও ভিশন ফোর্টিওয়ান উপলক্ষ্যে ১০টি প্রকল্প গ্রহণ করেছেন। তারমধ্যে নারীর ক্ষমতায়ন একটি। দেশের জনগোষ্ঠির অর্ধেকাংশ নারী। প্রধানমন্ত্রী জানেন, এই অর্ধেক জনগোষ্ঠিকে বাদ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয়। কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, উন্নয়নের শিখরে পৌছতে হলে ওয়ার্কিং ফোর্স তৈরি করতে হবে। আর তার কাঁচামাল হচ্ছ তোমরা। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুললেই দেশ উন্নত করা সম্ভব। সপ্তম শ্রেণির ছাত্রী হালিমা হামিমের সঞ্চালনায় ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান  ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান, মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কে. এম রফিকুল ইসলাম, কিশোর ছাত্র আরিফুল ইসলাম প্রমুখ। সমাবেশে উপস্থিত  কিশোর-কিশোরীদের মাঝে প্রধান অতিথি পুষ্টি সচেতনতামূলক বই বিতরণ ও শপথ বাক্য পাঠ করান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com