শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

সিরাজগঞ্জে জেএমবি সদস্যর ৩ বছরের আটকাদেশ প্রদান

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৭১৫ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় নূর ইসলাম সাগর (২১) নামের এক জেএমবি সদস্যকে ৩ বছরের আটকাদেশ প্রদান করেছে আদালত। সে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মত্যগ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সিরাজগঞ্জের শিশু আদালত-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির বুধবার দুপুরে এ আদেশ প্রদান করেছেন।

এপিপি আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন। ওই আদালতের পেশকার রফিকুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ৩১ অক্টোবর রাত ২ টার দিকে নূর ইসলাম সাগরসহ ৫ জন জিএমবি সদস্য বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রাজশাহী থেকে ধুমকেতু ট্রেনে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে নামে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র একটি টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি টাইম বোমা, বিপুল পরিমাণ ডেটোনেটর, পাওয়ার জেল, পাওয়ার রেগুলেটর, ক্লিপ টাইপ সার্কিট ও ৪৭টি জেহাদী বই উদ্ধার করা হয়। ওই জেএমবি সদস্যরা বোমার বিষ্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসী কার্য চালানোর মাধ্যমে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে সিরাজগঞ্জে আসে। এ ব্যাপারে র‍্যাব‌-১২’র ডিএডি রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি বিষ্ফারক মামলা দায়ের করেন। ওই সময় নূর ইসলাম সাগরের বয়স ছিল মাত্র ১৬ বছর। সে ওই সময় অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগটি বিচারের জন্য শিশু আদালতে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর স্বাক্ষ্য উপস্থাপন শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক শিশু আইন ২০১৩ এর বিধান মতে  তাকে ৩ বছরের আটকাদেশ দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com