বাংলা হেডলাইনসঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএসএমএমইউের পরিচালকের অসুস্থ খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন যে পরিচালকের বক্তব্যে দেশবাসী আতঙ্কিত।
মির্জা ফখরুল রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
মহাসচিব বলেন প্রায় বিশ মাস ধরে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। শুধু তাই নয় তিনি যে মারাত্মক ভাবে অসুস্থ সেই অসুস্থতাকে সেই সরকারি দলের হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক তিনি অস্বীকার করছে।
ফখরুল অভিযোগ করেন এমন কথা বলছেন যে কথাগুলোতে সারা দেশবাসী আজ আতঙ্কিত হয়ে উঠেছে , যে তাদের উদ্দেশ্যটা কি? তারা কি দেশনেত্রীকে (খালেদা জিয়া) মৃত্যুর দিকে ফেলে দিতে চায়। আমরা অনেকবার বলেছি তাঁর (খালেদা) যেটা ন্যায্য প্রাপ্য সেই জামিন তাঁকে আইনগতভবে দেওয়া উচিৎ। জামিন তাঁকে দেওয়া হচ্ছে না।
গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক একে মাহবুবুল হক এক সংবাদ সম্মেলনে বলেছেন কারবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য এর অবস্থা স্থিতিশীল। খালেদা গত এপ্রিল মাস থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন।