বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

গৃহবধূ প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় এক বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৮২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে সাদিয়া জাহান সেজুতি নামে এক গৃহবধূ প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় এক বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক 

মোয়জ্জেম হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত গৃহবধূ সাদিয়া জাহান সেজুতি (২৩) টাঙ্গাইল শহরের সাবালিয়া তিনতলা নামক এলাকার ফুলকড়ি টাওয়ারের অষ্টম তলার বাসিন্দা মনির হোসেনের মেয়ে।

মামলার সূত্রে জানা গেছে, গৃহবধূ সাদিয়া জাহান সেজুতি ২০১৪ সালে প্রথম বিয়ে গোপন করে শহরের সাবালিয়াএলাকার দুলাল হোসেনের ছেলে শাহনেওয়াজ শিহাবকে দ্বিতীয় বিয়ে করেন। পরে স্বামী শাহনেওয়াজ প্রথম বিয়ের কথা জানতে পেরে টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন শুনানি শেষে মঙ্গলবার বিকালে আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন উল্লেখিত রায় প্রদান করেন।

বাদীপক্ষের মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ইকবাল হোসেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com