শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মূল আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৭০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের শাখারিয়া গোপালবাড়ি গ্রামে এক  প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি আবদুর রহিম (৫০) গ্রেফতার হয়েছে।  র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা বুধবার সকালে শাজাহানপুর উপজেলার শাবরুল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন। দুপুরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী বুধবার দুপুরে তার কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ জানান, মাইক্রোবাস চালক আবদুর রহিম বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের খাজা প্রামানিকের ছেলে। তিনি গত ৫ অক্টোবর প্রতিবেশি এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে চকলেটের লোভ দেখিয়ে নিজ বাড়ির ঘরে নিয়ে যান। এরপর তিনি ওই শিশুকে ধর্ষণ করে। শিশুর কান্না ও চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আবদুর রহিম পালিয়ে যান। তারা শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মার কাছে দেন। এ ব্যাপারে শিশুর বাবা ওইদিন সদর থানায় আবদুর রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাবের  কর্মকর্তা আরো জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল বাজার এলাকা থেকে আবদুর রহিমকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com