বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে হারেস শিকদার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হলেন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৭৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ পুলিশ ও জনতার মিলন  বন্ধন তৈরি এবং কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য  মনোনীত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার এস,আই মো: হারেস শিকদার। তার এই অসামান্য কৃতিত্ব অর্জন করায় তাকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী  কর্তৃক সম্মাননা পদক দেয়া হয়েছে।

পুলিশিং ডে উপলক্ষে জেলা শহরের মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসআই মো: হারেস শিকদারের হাতে এই সম্মানা ক্রেস্ট তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম । এসময় অনন্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার  হেডকোয়ার্টার হোসাইন মোহাম্মদ রায়হান, মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া আক্তার, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সরকার, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ পেওর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এস আই হারেস শিকদার মানিকগঞ্জ সদর থানায় যোগদানের পর কমিউনিটি পুলিশিং ফেরামের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন, ডাকাতি মামলার আসামী ধরাসহ ওয়ারেন্ট তামিলের জন্য তিনি ঢাকা রেঞ্জে ৯-বার সেরা কর্মকর্তার পুরুস্কার লাভ করেন।  এছাড়া তিনি ২০১৮ সালে আইজিপি পুলিশ ব্যাজ পুরষ্কারও লাভ করেন।

সম্মননা প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: হারেস শিকদার বলেন, বর্ষসেরা কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মনোনীত হয়ে পুরস্কার পাওয়ায় তার দায়িত্ব আরো বেড়ে গেছে। বাংলাদেশ পুলিশের প্রতি আনুগত্য ও দেশের মানুষের সেবায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা পরিচালনায় পুলিশ সুপার রিফাত রহমান শামীমের দিক নির্দেশনায় কাজ করে তিনি এই সফলতা অর্জন করেছেন বলে জানান। তিনি তার কাজে সহায়তা প্রদানের জন্য উর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com