সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৭৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

নিহত সমেজ উদ্দিন টাঙ্গাইলের ঘাটাইল থানার সালেঙ্গা এলাকার শাহের আলীর ছেলে। ২০১০ সালের একটি হত্যা মামলায় সমেজকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিল আদালত। পরে তাকে গাজীপুরের এই কারাগারে পাঠানে হয়। কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বৃহস্পতিবার দুপুরে কয়েদি সমেজ উদ্দিন (৫২) অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হৃদরোগে আক্রান্ত হওয়ায় সমেজ উদ্দিনকে গত ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হলে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার সকালে আবারো তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ওই হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলে তিনি মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com