শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

পাটুরিয়ায় হোটেল থেকে তরুনীসহ যুবলীগ নেতা আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৮৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়াঘাটে পদ্মা রিভারভিউ হোটেল থেকে তরুনীসহ কাউসার আহমেদ নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার বিকেলে পাটুরিয়া ঘাটের পদ্মা রিভারভিউ হোটেলের ৩০৯ নম্বর কক্ষে আপত্তিকর অবস্থায় তরুনীসহ ওই যুবলীগ নেতাকে আটক করা হয়।

এ ঘটনায় রাত ১০ টা পযন্ত থানায় কোন মামলা হয়নি।তবে আটক নেতাকে ছাড়িয়ে নিতে স্থানীয় যুবলীগ নেতারা থানায় দেন-দরবার করছেন বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, ৭/৮ মাস আগে ওই তরুনীর সাথে কাউসারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এরপর বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করে। মাঝে মধ্যেই ওই তরুনীকে নিয়ে পদ্মা রিভারভিউ হোটেলে যায় বলে একাধিক সুত্র জানায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com