বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০১৯ পালিত হয়েছে। এই উপলক্ষে ৮জন যুবক-যুবতীর মধ্যে ৪ লাখ ৫৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরের দিকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাশ, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি. এম কামরুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম, উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত যুব অফিসার রফিকুল ইসলাম। সফল যুবকের মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক শামীম, মাহফুজুর রহমান ও লিটন সেখ। । শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।