রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

জাতীয় সমবায় দিবসে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালী

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৬৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরে র‌্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় কার্যালয় ও সদর উপজেলার সমবায়ীদের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা (উপ নিবন্ধক) নুরুন্নবী, টিএমএসএসের নির্বাহি পরিচালক ড. হোসনে-আরা বেগম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, সমবায় সমিতির প্রতিনিধি আব্দুল বারী, ববি আক্তার ও জাহাঙ্গীর আলম।

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিটি গ্রামে সমবায় ভিত্তিক সংগঠন গড়ার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা গ্রহন করেছিলেন। বর্তমান সরকার সকল মানুষের মৌলিক চাহিদা পুরণে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।সরকার একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। সকল সমবায়ীকে এই উন্নয়ন সংগ্রামে সামিল হতে হবে।

আলোচনা শেষে সমবায়ে বিশেষ অবদানের জন্য বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলুসহ শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান ও সমবায়ীদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক পপি রানী সাহা ও আশিকুর রহমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com