রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নাব্যতা ফিরেয়ে আনতে ধলেশ্বরী নদীর পুনঃখনন শুরু

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৮৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ নদীর প্রকৃত চেহারা ও নাব্যতা ফিরিয়ে আনতে মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর পুনঃখননের কাজ শুরু হয়েছে।

 পানি উন্নয়ন  বোর্ডের ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলাধীন  ধলেশ্বরী নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিন উপজেলা দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর ৪৫ কিলোমিটার পুনঃ খনন কাজে ব্যয় ধরা হয়েছে ১৪৬ কোটি ৮৬ লাখ টাকা।

খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নদী খননের মাধ্যমে ফিরে আসবে সেই পুরনো নদী। সেখানে পাল তোলা নৌকা চলবে, স্বচ্ছ পানি থাকবে, মাছ থাকবে এবং সেচের ব্যবস্থাও থাকবে।  আমরা আবারও আমাদের পরিবেশের ভারসাম্য ফিরে পাব। অনাবৃষ্টি –অতিবৃষ্টি আমাদের দেশে হবে না।

মন্ত্রী বলেন, সকল উন্নয়নের বিপক্ষে ষড়যন্ত্র চলে। কারন দেশে যদি বিশৃংখলা সৃস্টি করা যায় তাহলে আমাদের উন্নয়ন, নদী খনন ও রাস্তাঘাট ব্রীজসহ পদ্মা ব্রীজ মেট্রোরেল, পায়রা বন্দর বন্ধ হয়ে যাবে। কাজেই যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.মাঈন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি  আব্দুল মজিদ ফটো ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com