বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের হুড়াসাগর নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল ইসলাম শাহ জানান, রোববার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার হুড়াসাগর নদীর দুখিয়াবাড়ি নামকস্থানে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার পরনে লুঙ্গি, গ্রামীনচেক হাতাকাটা শার্ট ও সোয়েটার ছিল। তবে এখন তার পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।