বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

বারি’তে টিস্যু কালচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৯৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর জীব প্রযুক্তি বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী টিস্যু কালচার কৌশল বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার থেকে বারি’র জীব প্রযুক্তি বিভাগের সেমিনার কক্ষে শুরু হওয়া এ প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এর উদ্বোধনী অনুষ্ঠাতে বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব  এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মাহমুদা খাতুন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল হাসান. ড. কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com