রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

ইউপি মেম্বারকে গুলি করে হত্যায় দু’জন আ’ লীগ নেতা আটক

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৭৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে চলন্ত মোটরসাইকেলের উপর ইউনিয়ন পরিষদ মেম্বার ও আওয়ামী লীগ নেতা বকুল হায়দার বকুল (৫২) কে গুলি করে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মোটর সাইকেলচালক রফিকুল ইসলাম (৪৯) ও ইউসুফ আলী (৪১) নামে ২ জন আ’লীগ নেতাকে আটক করেছে।

একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডিবি পুলিশ তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তবে এখনও এই হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করা সম্ভব হয়নি। সিরাজগঞ্জ সদর সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ী যাওয়ার পথে পিপুলবাড়ীয়া-ভেওয়ামারা আঞ্চলিক সড়কের ব্রিজ এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পেছন দিক থেকে তার মাথার নিচে গুলি করে তাকে হত্যা করা হয়। ঘটনার রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এবং রাতেই ওই ২ জনকে আটক করা হয়।এ হত্যাকান্ডের প্রকৃত কারণ এখনও উৎঘাটন না হলেও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকান্ড ঘটতে পারে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে রোববার বাদ জোহর  জানাযা নামাজ শেষে বকুলকে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহত বকুল সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের  ইউপি সদস্য ও দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে। এ নির্মম হত্যাকান্ড নিয়ে এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com