শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

পুলিশ ট্রেনিং সেন্টারে মঞ্চস্থ হল নাটক ”রাজারবাগ ৭১”

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৮৫১ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে

প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে পুলিশের ভুমিকা শীর্ষক মঞ্চ নাটক রাজারবাগ ৭১ মঞ্চস্থ করা হয়েছে। শনিবার সন্ধায় ট্রেনিং সেন্টারর মাল্টিপারপাস শেডে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নাটকটি মঞ্চস্থ করে।

নাটকটির মুল বিষয় ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকায় রাজারবাগ পুলিশের ভুমিকা। ২৫ মার্চ রাতে পশ্চিম পাকিস্তানিরা যে বর্বোরিচিত হামলা চালায় তার প্রথম প্রতিরোধটি করেন রাজারবাগ পুলিশের সদস্যরা। সেই প্রতিরোধ যুদ্ধে পুলিশের অনেক সদস্য শহীদ হন। সেই চিত্রটিই মুলত এই নাটকে ফুটে উঠেছে।

পুলিশ সদস্য শুধু আইন শৃঙ্খলা রক্ষার কাজেই নিয়োজিত থাকে না। সময়ের প্রয়োজনে তারা জীবনের মায়া ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার স্বাধনিতা সংগ্রামে যোগ দিয়ে শহীদ হয়েছেন। পুলিশ সদস্যদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করে যাতে নতুন যোগদানকারী পুলিশ সদস্যরা উদ্বুদ্দ হতে পারে সেই উদ্দেশ্যেই নাটকটি মঞ্চস্থ করা হয়।

নাটকটির নির্দেশনা গ্রন্থনা পরিচালনা এবং অভিনয়ে ছিলেন বাংলাদেশ পুলিশের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্যরা।

এই অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণরত পুলিশ সদস্য এবং উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেনট ডিআইজি মো. ময়নুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জিয়াউল হক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com