বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর জীব প্রযুক্তি বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী টিস্যু কালচার কৌশল বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার থেকে বারি’র জীব প্রযুক্তি বিভাগের সেমিনার কক্ষে শুরু হওয়া এ প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এর উদ্বোধনী অনুষ্ঠাতে বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মাহমুদা খাতুন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল হাসান. ড. কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।