রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

খুলনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৮৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছেন খুলনা নাগরিক সমাজের নেতারা। সোমবার  বিকাল ৪টা থেকে ৫ টা পর্যন্ত খুলনা রেল স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন আহবায়ক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আ ফ ম মহসীন ।

এ সময় বক্তব্য রাখেন  জনউদ্যোগ খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত ই খুদা, নাগরিক নেতা শাহীন জামাল পন, সিপিবি নেতা মো. মিজানুর রহমান বাবু, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দিন, নাগরিক নেতা এম এ কাশেম, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা জেলা শাখার সাধারন সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, নারী নেত্রী জেসমিন সুলতানা, রাশেদা চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, খুলনা দেশের অন্যতম শিল্প ও বন্দর নগরী। শুধু তাই নয়, চিংড়ি শিল্প, সুন্দরবন প্রভৃতি কারণে খুলনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এ অঞ্চলের অনেক অধিবাসী ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্যবসায়ীদের একটি বড় অংশ খুলনায় থেকেই তাদের ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করে থাকেন। এছাড়াও চাকরিজীবী, শিক্ষার্থী, সাধারণ মানুষের প্রতিনিয়তই রাজধানী ঢাকায় যাতায়াত করতে হয়। ইতোপূর্বে ঢাকার সাথে চট্টগ্রাম, রাজশাহী, বেনাপোল সরাসরি ট্রেন সার্ভিস চালু হলেও অজ্ঞাত কারণে খুলনা বঞ্চিতই থেকে গেল। ট্রেনে যাতায়াত আরামদায়ক হওয়ায় বিশেষ করে বয়োবৃদ্ধ-নারী-অসুস্থ-প্রতিবন্ধী-শিশুসহ সকলের কাছেই এ বাহন জনপ্রিয়। ট্রেনে যাতায়াত তুলনামূলকভাবে সাশ্রয়ী। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের মানুষ ঢাকায় যাওয়ার ক্ষেত্রে ট্রেনের উপর এতবেশি নির্ভরশীল হয়ে পড়েছে যে, অনেক সময় ৭ দিন আগেও টিকেট পাওয়া যায় না। স্টেশনের কর্মকর্তারা টিকিট কালোবাজারি করেন। ফলে অনেকেই ব্যর্থ মনোরথ হয়ে ইচ্ছা ও সামর্থ্যরে বিরুদ্ধে অন্য মধ্যমে যাতায়াত করে থাকেন। অন্যদিকে খুলনা-ঢাকা এ সার্ভিস চালু হলে সরকারের লোকসানের কোনো সম্ভাবনা তো নেই বরং এটি অনেক লাভজনক হবে। যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিদিন ন্যূনতম একটি ট্রেন সরাসরি ঢাকা-খুলনা যাতায়াত এখন সময়ের দাবি।

অবিলম্বে খুলনা-ঢাকা রুটে একটি বিরতিহীন ট্রেনের ব্যাপারে প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর সমূহের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com