রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অব‌রোধ

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৭৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে নদী থেকে অবৈধভাবে বালু  উত্তোলন বন্ধের দাবিতে সোমবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক  অব‌রোধ ক‌রে‌ছে স্থানীয়রা।

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের

উপজেলার জোকারচর এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয়।অবরোধের কারণে মহাসড়কে সকল ধরনের পরিবহণ চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে পরিবহণ আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহাসড়কে।

স্থানীয়রা জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল অবৈধভাবে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আস‌লেও এটি বন্ধের জন্য প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ ক‌রে‌নি। অপরিক‌ল্পিতভাবে‌ যমুনা ও ধলেশ্বরী নদী‌ থে‌কে বালু উত্তোলন করায় বন্যার সময় ওই  এলাকায়  ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনে‌ শত শত বসতভিটা, রাস্তাঘাট ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হ‌য়ে যাচ্ছে।

রোববার ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে বাধা দেয় স্থানীয়রা। কিন্তু ‌পুলিশ ড্রেজার মালিকদের গ্রেফতার না করে বালু উত্তোলনের বিরুদ্বে প্রতিবাদকারী এমন একজনকে আটক করে। আটক মাসুদ রানা জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে।

মাসুদের আট‌কের খবর ছড়িয়ে পড়‌লে স্থানীয়রা সোমবার  ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় মহাসড়ক অবরোধ করে   মাসুদ রানাকে  মুক্তি ও বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ করে।

পরে কালিহাতীউপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com