বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দরজা ভেঙে ঘরে ঢুকে নববধূকে নির্যাতনের ঘটনায় এসআই সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৮৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে গত রোববার দরজা ভেঙে ঘরে ঢুকে নববধূকে শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের  এসআই রিপন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করতে নন্দীগ্রাম সার্কেলের এএসপিকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এর সত্যতা নিশ্চিত করেছেন সোমবার  এসআই রিপন মিয়াকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়।

জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার খুপি মধ্যপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে এমরান হোসেন সুইট একই এলাকার জাহিদুল ইসলামের মেয়ে মনিরা আকতার কেমিকে প্রেমের প্রস্তাব দেন। এ নিয়ে ভুল বোঝাবুঝি হলে কেমির মা মেরিনা গত ১৪ সেপ্টেম্বর সুইটের বিরুদ্ধে থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা রিপন মিয়া পরদিন সুইটকে গ্রেফতার করেন। দুই পরিবার মিমাংসা করে আদালতে কাগজপত্র জমা দিলে গত ৩১ অক্টোবর সুইটের জামিন হয়। ১ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে হলে সুইট তার নববধু কেমিকে গাবতলীর খুপি মধ্যপাড়ার বাড়িতে নিয়ে যান।

সুইট অভিযোগ করেন, মামলা মীমাংসা ও কেমিকে বিয়ে করায় তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন মিয়া তাদের উপর ক্ষুব্ধ হন। তিনি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় তাকে হত্যা বা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন। ৩ নভেম্বর রাত ১০টার দিকে সাদা পোশাকে এসআই রিপন মিয়া ও ৪-৫ জন দরজা ভেঙে বাড়িতে ঢোকেন। সুইট টের পেয়ে পালিয়ে গেলে পুলিশ কর্মকর্তা তার লোকজন নিয়ে ঘরে ঢোকে। তারা নববধু কেমির কাছে তাকে না জানিয়ে কেন মামলা মীমাংসা ও বিয়ে করা হলো সে ব্যাপারে কৈফিয়ত চান। ভীতসন্ত্রস্ত কেমি উত্তর দিতে দেরি করায় এসআই রিপন লাঠি ও টর্চলাইট দিয়ে কেমির বাম হাতে আঘাত করেন। এছাড়া তার মাথা ও গালে কিল-ঘুষি এবং মারধর  করে। রাত ১২টার দিকে আহত কেমিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com