বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কোচিং চালু রাখায় পাঁচ শিক্ষকের অর্থদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৭৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় পাঁচ শিক্ষককে অর্থদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের ভ্রাম্যমাণ আদালত কোচিং ও প্রাইভেট পড়ানোর অপরাধে এ দন্ড দেন। এর আগে শহরের সেউজগাড়ি ও কামারগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দু’জন শিক্ষক পালিয়ে যান।

দন্ডিতরা হলেন সেউজগাড়ি এলাকার অর্থনীতির শিক্ষক আলতাব হোসেন (৪৫), হিসাব বিজ্ঞানের শিক্ষক খোকন (২৩), কামারগাড়ি এলাকায় রিপন মিয়া (৩৪), ওয়াজেদ আলী শ্রাবণ (৩২) এবং রাজু আহমেদ (৩৪)। জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সকালে শহরের সেউজগাড়ি ও কামারগাড়ি এলাকায় অভিযান চালান। সেখানে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোর অপরাধে পুলিশের সহায়তায় ৫ শিক্ষককে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি আদেশ অমান্য করায় দন্ডবিধির ১৮৮ ধারায় শিক্ষকদের অর্থদন্ড দেয়া হয়েছে। পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ জানান, ‘সরকারি আদেশ অমান্য করলে কাওকে ছাড় দেয়া হবে না।’ তিনি আরও বলেন, আগামী ১৫ নভেম্বর আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com