রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

২ ছাত্রীকে ধর্ষনের চেষ্টা আসামি এখনও গ্রেফতার হয়নি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৬৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ শিশু ছাত্রীকে ধর্ষনের চেষ্টা মামলার আসামি ৩ দিনেও গ্রেফতার হয়নি। এতে শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শাহজাদপুর পৌর এলাকার কিরণবালা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা খাতুন জানান, সোমবার দুপুরে স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় ২য় ও ৫ম শ্রেণীর দুই ছাত্রীকে ফুচকা ও চটপটি খাওয়ানোর প্রলোভনে রামবাড়ি গ্রামের জ্যোতি শেখ (৫২) নামের এক ভ্যানচালক তার ভ্যানে তুলে নিয়ে দ্বারিয়াপুর এলাকার একটি গলিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। এ সময় ওই লম্পট জ্যোতি শেখ পালিয়ে যায়। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে এ ঘটনার ৩ দিন পার হলেও ওই আসামী এখনও ফতার না হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান সাংবাদিকদের বলেন, ওই মামলার আসামি জ্যোতিকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ২/১ দিনের মধ্যে তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com