শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

বীর মুক্তিযোদ্ধা খোকাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৭৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বীর গেরিলা মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাঁর বাবা-মা এই কবরস্থানে শায়িত আছেন।

খোকার প্রতি দলমত নির্বিশেষে সকল স্তরের হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর জানাযার নামাযে অংশগ্রহন করেন।

ঢাকায় পাঁচটি জানাযা শেষে সাদেক হোসেন খোকাকে সন্ধ্যে সোয়া ৭ টার দিকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

মাগরেব নামাযের পূর্বে তাঁর শেষ জানাযার নামায অনুষ্ঠিত হয় গেণ্ডারিয়ার ধুপখোলার মাঠে।  ক্রীড়া সংগঠক খোকার ৪র্থ জানাযার নামায অনুষ্ঠিত হয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মাঠে। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৩য় জানাযার নামায অনুষ্ঠিত হয় ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ কার্যালয়ে। সবগুলো  জানাযার নামাযে প্রচুর মানুষ  অংশগ্রহন করে কিন্তু বাদ যোহর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনের ২য়  জানাযার নামাযে মানুষের ঢল নামে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।             

খোকার জানাজা নামাযে বিএনপি ছাড়া আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও সকলস্তরের মানুষ অংশ গ্রহ্না করেন।

সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী খোকার ঢাকায় ১ম জানাযা নামায হয়  জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১ টায়। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাযায় অংশগ্রহণ করেন।একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আব্দুল কাদের সিদ্দিকী, অলি আহমেদ, রাশেদ খান মেনন সহ আরও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণী ও পেশার মানুষ খোকার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারয়ে জাতীয় পতাকা দিয়ে মোড়ানো খোকার কফিন দুপুর ১২ থেকে বেলা ১ টা পর্যন্ত রাখা হয়।

মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের গেরিলা সাদেক হোসেন খোকা নিউইয়র্কে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার খোকার প্রথম জানাযা নামায হয় নিউইয়র্কের জ্যামাইকার জ্যাকসন হাইটসের মুসলিম সেন্টারে। তাঁর মরদেহ  নিউইয়র্ক থেকে ঢাকায় আনা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com