বাংলা হেডলাইনসঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেন ৭ নভেম্বরের চেতনায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দলের কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা।
তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে সরকার জীবিত অবস্থায় দেশে ঢুকতে দেয়নি। এ রকম ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না ঘটে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান প্রমুখ উপস্থিত ছিলেন।