শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

১৬ ডিসেম্বরের আগে রাজাকারদের তালিকা প্রকাশ, জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের পরিচয় পত্র : মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৭৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : আগামী ১৬ ডিসেম্বরের আগে সকল রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

 মোজাম্মেল হক আরো বলেন, আগামী জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের পরিচয় পত্র দেয়া হবে। পরিচয় পত্রের পেছনে তারা কি কি সুযোগ সুবিধা পাবেন তা লেখা থাকবে। আগামী জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের সকল কবর একই ডিজাইনে করে দেয়ার প্রকল্পের কাজ শুরু হবে।

 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শুক্রবার গাজীপুরের রথখোলায় বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী একথা বলেন।

এছাড়া বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৫ হাজার দু:স্থ মুক্তিযোদ্ধাদের ঘর-বাড়ি করে দেয়া হবে যার প্রত্যেকটির মূল্য হবে ১৫লাখ টাকা।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার কয়েকজন বীরমুক্তিযোদ্ধা যুদ্ধকালীন তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও বর্তমানে তাদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখতে হবে। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ট সন্তান, তাদের নামে সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হবে। তাদের হোল্ডিং  ট্যাক্স  মওকুফসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com