বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ ঘুর্নিঝড় ‘বুলবুলের’ প্রভাবে পদ্মা নদীতে প্রচন্ড ঢেউ আর প্রবল বাতাসের কারণে দূর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান জানান, শনিবার রাত ১০ টার দিকে হঠাৎ মাঝ পদ্মায় প্রচন্ড ঢেউ ও প্রবল বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছিল। যেকোন নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। মাঝ নদীর ফেরিগুলোকে উভয়পাড়ে নিয়ে আসা হয়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়াঘাটে নিরাপদে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া পাড়ে আটকে পড়েছে শতাধিক যাত্রীবাহী বাস, তিনই শতাধিক পন্যবোঝাই ট্রাকসহ প্রায় পাঁচশ যানবাহন।