শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদলের চট্টগ্রামে ২য় জানাযা

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৭৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ জাসদের একাংশের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলের দ্বিতীয় জানাযার নামায শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হয়।  

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য  মঈন উদ্দিন খান বাদলের জানাযা  নগরীর জমিয়াতুল ফলা জামে মসজিদে  মাগরিব নামাজের পর সম্পন্ন হয়েছে।

জমিয়াতুল ফলায় মরহুমের দ্বিতীয় জানাযায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা নেজামুদ্দীন নদভী, মাহাফুজুর রহমান মিতা, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনসহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এসময়  জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, পুলিশ সুপার নুরে আলম মীনা ও  মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যের নির্বাচনী এলাকা বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে মরহুমের তৃতীয় জানাজা হবে। রাত ৯টায় নিজ এলাকায় চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে।

সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের ১ম জানাযার নামায রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ আঙ্গিনায় শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাযা নামাযের পর অভিজ্ঞ রাজনীতিবিদ বাদলের জাতীয় পতাকা মোড়ানো কফিনে ফুলের মালা রেখে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলকে সংসদ আঙিনায় রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। আওয়ামী লীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহণ করেন। এরপর বাদলের কফিন চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

গত বৃহস্পতিবার ভোরে ভারতের ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় জাসদের এই নেতা ইন্তেকাল করেন। শুক্রবার বাদলের লাশ ঢাকায় আনা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com