শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

স্বাধীনতা ভাল তবে তা বালকের জন্য নয়: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৮০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেন উস্কানি দিয়ে শিক্ষার্থীদের বিপথে নিয়ে তাদের  লেখাপড়া ব্যাহত করা হলে বিশ্ববিদ্যালয়ে সরকারি অর্থ দেওয়া বন্ধ করে দেওয়া হবে।   

শেখ হাসিনা  বলেন ‘পড়াশোনা নষ্ট করে , সেখানে স্ট্রাইক করে দিনের পর দিন কর্মঘণ্টা নষ্ট করবেন,  ছেলেমেয়েদের পড়াশোনা ব্যাহত করবেন। অর্থ সরকার দেবে, সব রকম উন্নয়ন প্রকল্প সরকার করবে  এটা নিতে খুব ভাল লাগবে। আর সরকার কোন ব্যাবস্থা নিতে পারবে না এটা কোন দিন হতে পারে না। কথায় বলে, স্বাধীনতা ভাল তবে তা বালকের জন্য নয়, এটা মাথায় রাখতে হবে’। 

প্রধানমন্ত্রী শেখ  হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে  জাতীয় শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন।

তিনি বলেন বরং ছেলেমেয়েরা লেখাপড়া করবে শিক্ষার সময় যেন নষ্ট না হয় , উপজুক্ত সময়ে তারা ভাল রেজাল্ট করবে এবং তারা ( ছাত্র-ছাত্রী) জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে  সেটাই আমরা চাই।

প্রধানমন্ত্রী বলেন উস্কানি দিয়ে ছাত্রদের বিপথে নেওয়া আর মুখরোচক কথা বলা এটা  কখনও কেউ মেনে নিতে পারে না। আর তা যদি করতে হয় তা হলে নিজেদের অর্থ নিজেরা যোগান দিতে হবে। নিজেদের বেতন নিজেরা নিতে হবে , নিজেদের খরচ নিজেরা চালাবে। সরকার সব টাকা বন্ধ করে দেবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কিছুদিন যাবত উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন  করছে।  গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। অধিকাংশ শিক্ষার্থীরা পাবলিক ও আবসিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে চলে গেছেন।

  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com