বাংলা হেডলাইনসঃ ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে রাজধানীর পল্লীমা সংসদের শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বাবুল একাডেমী ও পল্লীমা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আজ রোববার পুরস্কার বিতরণ করা হয়।
দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা দুটি গ্রুপে হযরত মুহাম্মদ (সাঃ) এর শৈশব কালের উপর এক সপ্তাহ আগে রচনা প্রতিযোগিতার অংশগ্রহণ করে।
পল্লীমা সংসদের আঙিনায় আজ সকালে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইমাম মসজিদুল আমান জামে মসজিদ, মাওলনা আবুল হাসান, হযরত মুহাম্মদ (সাঃ) জীবনের উপর আলোচনা ও দোয়া পাঠ করেন। মঞ্চে উপবিষ্ট অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পল্লীমা সংসদের ও শহীদ বাবুল একাডেমীর সভাপতি আসাদুর রহমান নাসিম, পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান পল্লীমা বিদ্যাপীঠ হাফিজুর রহমান ময়না, চেয়ারম্যান স্থায়ী পরিষদ পল্লীমা সংসদ মোশাররফ হোসেন এবং শহীদ বাবুল একাডেমী ও পল্লীমা বিদ্যাপীঠের অধ্যক্ষ মীরা রায় অন্যান্যের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন।