বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে শিশু কন্যা জন্ম।। নাম রাখা হয়েছে বুলবুলি

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৮৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘বুলবুলি’র প্রভাবে দূর্যোগপূর্ণ মুহুর্তে শনিবার দিবাগত রাত ১২ টার পর মোংলার মিঠাখালী গ্রামে এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকূলীয় এলাকার সাইক্লোন শেল্টারে হনুফা বেগমের কোল আলো করে জন্ম নিয়েছে নবজাতক এক শিশু কন্যা। ঘূর্ণিঝড় ’বুলবুল’র নামানুসারে নবজাতক শিশু কন্যার নাম রাখা হয়েছে ’বুলবুলি’।

নবজাতক শিশু কন্যার পিতা বায়জিদ শিকদার তার নবজাতক কন্যার নাম বুলবুলি রেখেছেন। এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহি অফিসার  মোঃ রাহাত মান্নান জানিয়েছেন গর্ভধারিণী হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিলো। নবজাতক কন্যা বুলবুলি এবং তার মাতা হনুফা বেগম সুস্থ্য আছেন।  এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও ঘূর্ণিঝড়ের সময় পৃথিবীতে আসা শিশুর নাম ঘূর্ণিঝড়ের নামে রাখার ঘটনা দেখা গেছে। ২০০১৮ সালে ঘূর্ণিঝড় ফণীর দিন শুক্রবার (০৩মে) খুলনার দাকোপ উপজেলা সদর  চালনা পৌরসভাধীন মাসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়  সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া রেশমী বেগমের কোল আলোকিত করে জন্ম হয় ফণী আক্তারের। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com