বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সরকারের দাবি ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ২ জন নিহত, ৩০ জন আহত

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৮১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ ঘূর্ণিঝড় বুলবুলের আঘতে বাংলাদেশে  ২ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ফসলের তেমন  ক্ষতি হয়নি।

রোববার দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন যে আমরা অফিসিয়ালি দুই জনের মৃত্যুকে নিশ্চিত করেছি। আর ৩০ জনের মত আহত হয়েছে।

তিনি বলেন ৪ হাজার থেকে ৫ হাজার ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক চন্ডী দাস কুন্ডু রোববার বিকালে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের কারণে প্রায় ১৬ টি  জেলায় ১৮ টি ফসল আক্রান্ত হয়েছে । ১৮ লক্ষ ৫৩ হাজার ৬৯৩ হেক্টর দাঁড়ানো ফসল। এর মধ্যে আমরা ধরে নিচ্ছি ১৫ পারসেন্ট  আক্রান্ত হয়েছে। আমরা আশা করছি এক কোটি ৫৩ লক্ষ মেট্রিক টন চাউলের উৎপাদন আমরা পাব। সে ক্ষেত্রে এটা (১৫ %) যদি ক্ষতিও হয় তা হলে আমাদের যে ব্যবস্থাপনা আছে তাহলে আমরা দেখছি এটা পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট (.০০১%) আমাদের ক্ষতি।

রোববার ভোরে ঘূর্ণিঝড় বুলবুল কিছুটা দুর্বল অবস্থায় বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com