রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৯১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া নূর হোসেনকে ‘নেশাখোর’ ‘ইয়াবাখোর’ এবং ‘ফেন্সিডিলখোর’ বলে আখ্যায়িত করায় সোমবার রাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন । তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

রাঙ্গার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে নূর হোসেনের মা সহ পরিবারের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে রাঙ্গার বিচার দাবি করেছে।

যুবলীগ সোমবার রাজধানীতে জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে বঙ্গবন্ধু এভিনিউএ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাঙ্গার কুশপুত্তিলিকা দাহ করে। রাঙ্গাকে অবাঞ্চিত  ঘোষণা করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে।

এদিকে মসিউর রহমান রাঙ্গা সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে কথা বলার সময় তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান।

জাপা মহাসচিব ও গত আওয়ামী লীগ সরকারে জাপা থেকে মন্ত্রী রাঙ্গা রোববার দলটির বনানীর কার্যালয়ে এক আলোচনা সভায় নূর হোসেনের বিরুদ্ধে এই  আপত্তিকর মন্তব্য করে।       

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com