সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বসতভিটা দখল নিয়ে সংঘর্ষে আহত ১৯

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৬৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামে বসতভিটা দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রীসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এনায়েতপুর থানার ওসি মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উক্ত গ্রামের মৃত নূর মোহাম্মদের বসতভিটা দখল নিয়ে খাজের সরকার গংদের সাথে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। একপর্যায়ে খাজের সরকার ওই ভিটাটি দখল করে নেয়। এরই জের ধরে রোববার দুপুরে উভয় গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৯ জন আহত হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com