বাংলা হেডলাইনসঃ জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া নূর হোসেনকে ‘নেশাখোর’ ‘ইয়াবাখোর’ এবং ‘ফেন্সিডিলখোর’ বলে আখ্যায়িত করায় সোমবার রাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন । তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
রাঙ্গার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে নূর হোসেনের মা সহ পরিবারের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে রাঙ্গার বিচার দাবি করেছে।
যুবলীগ সোমবার রাজধানীতে জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে বঙ্গবন্ধু এভিনিউএ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাঙ্গার কুশপুত্তিলিকা দাহ করে। রাঙ্গাকে অবাঞ্চিত ঘোষণা করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে।
এদিকে মসিউর রহমান রাঙ্গা সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে কথা বলার সময় তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান।
জাপা মহাসচিব ও গত আওয়ামী লীগ সরকারে জাপা থেকে মন্ত্রী রাঙ্গা রোববার দলটির বনানীর কার্যালয়ে এক আলোচনা সভায় নূর হোসেনের বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্য করে।