সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

তথ্যপ্রতিমন্ত্রী গাজীপুর সিটিতে তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করলেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ নগরবাসীর জন্য অনলাইন ভিত্তিক ডিজিটাল তথ্য সেবা কার্যক্রম চালু করেছে গাজীপুর সিটি করপোরেশন। মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের গাছা এলাকায় সিটির আঞ্চলিক কেন্দ্রে সিটি মেয়র মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে ফিতা কেটে ডিজিটালাইজড এই তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ৬৪ জেলায় তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কমপ্লেক্স ভবন হবে ছয় তলা বিশিষ্ট। এই কমপ্লেক্সগুলোর মধ্যে প্রথম পর্যায়ে গাজীপুরের তথ্য কমপ্লেক্স তৈরী করা হবে। স্ব স্ব জেলার তথ্য কমপ্লেক্স ভবনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের ১৫টি দপ্তর তথা তথ্য মন্ত্রণালয়ের সেবাটি যেন সকল মানুষ পায়। তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে ২৮ জেলায় তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য আলোচনা হয়েছে, বাজেট এবং আকার নির্ধারণ করা হয়েছে। দেশের সকল মানুষ যেন তথ্য সেবা পায় এবং তথ্যের অবাধ আদান প্রদান নিশ্চিত হয় সেই কাজটি তথ্য মন্ত্রণালয় করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, মাঠ পর্যায়ে প্রত্যেকটি নাগরিকের সেবা দেয়ার জন্য জনপ্রতিনিধি হিসেবে যা যা করনীয় তার সবই করা হবে। এই ডিজিটালাইজড তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সিটি করপোরেশনের সকল তথ্য যেন নগরবাসীর সবাই পায় তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এই তথ্য সেবার মাধ্যমে নাগরিকরা কোন ভোগান্তি ছাড়াই ঘরে বসে তাদের সিটি করপোরেশনের কর পরিশোধ করতে পারবেন।পর্যায়ক্রমে সকল ধরণের তথ্য সেবাই নিশ্চিত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নগরের স্থানীয় কাউন্সিলর হাজী মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, মাওলানা মঞ্জুরুল হক, শহীদুল ইসলাম, সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান মুকুল, নারী কাউন্সিলরসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com