বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জেন্ডার সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুইডিস সিডা’র আর্থিক সহায়তা মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি এস, এম তফিজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য জাকিরুল ইসলাম সান্টু, ইসমাইল হোসেন, উপজেলা সোস্যাল সাপোর্ট কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বাবু, সদস্য এ্যাড.মাহবুব-এ খোদা-টুটুল, মমিন বাবু ও শহিদুল ইসলাম প্রমূখ। এ সভায় দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প ফ্যাসিলিটেটর বিউটি খাতুন, জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প সমন্বয়কারী আকতারী বেগম,পাপিয়া সুলতানা, শাহ আলম, মোহন, আনিজা এবং বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।