শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৮৩৮ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার এক ব্যক্তিকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

দণ্ডাদেশপ্রাপ্ত জাফর আলী উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মামলার বিবরণ থেকে তিনি জানিয়েছেন, ২০০৪ সালে জাফর আলীর সঙ্গে জেলার বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে হাসি খাতুনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাফর আলী যৌতুকের জন্য হাসিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এরই এক পর্যায়ে ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে হাসিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকারিয়া হোসেন বাদী হয়ে জাফর আলীসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে জাফর আলীকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র  দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ  সকাল সাড়ে ১২টার দিকে আসামির উপস্থিতিতে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com