সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

নূহাশ পল্লীতে জাদুঘর নির্মাণ; হুমায়ূন আহমেদ এর জন্মদিনে বললেন শাওন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৯৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের নূহাশ পল্লীতে নানা আয়োজনের মধ্যদিয়ে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাদের দুই ছেলে নিশাদ, নিনিতসহ স্বজন ও ভক্তদের নিয়ে নুহাশ পল্লীতে কেক কাটেন। এর আগে লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেহের আফরোজ শাওন বলেন, নূহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ জাদুঘর নির্মাণ করা হবে। এই জাদুঘরের স্থান নির্বাচন ও ডিজাইন করা হয়েছে। তিনি আরা বলেন, অর্থাভাবে নয় উদ্যোক্তার অভাবে হুমায়ূন আহমেদ ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন হচ্ছে না। ক্যান্সার হাসপাতাল অনেক বিশাল ব্যাপার, বিশাল এই দায়িত্ব। আমার একার পক্ষে এত বিশাল দায়িত্ব নেয়া সম্ভব না। হুমায়ুন আহমদের পরিবারের পক্ষ থেকে সম্মিলিত উদ্যোগ ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব না।

দূর দুরান্ত থেকে আসা হুমায়ুন আহমেদের ভক্তরা বলছেন, হুমায়ূন আহমেদের আলোয় গাজীপুর তথা বাংলাদেশ আলোকিত হয়ে আছে। সারা দেশেই রয়েছে তার অসংখ্য ভক্ত। তাদের কেউ কেউ এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা বলছেন, মাঝে মাঝেই তারা এই নূশাশ পল্লীতে আসেন। আসলে মনে হয় তারা হুমায়ূন আহমেদকে খুজে পান। তার লেখা অনেক বই মনে হয় আমাকে নিয়েই লিখেছেন, তাতে আছে আমার অনুভুতি মনের কথা সবকিছুই। তিনি আসলে আমাদের মধ্যে না থাকলেও হৃদয়ে যেন সব সময়ই বিরাজ করছেন। তাই শুধু আজকের এই বিশেষ দিনে নয়, ভক্তরা হুমায়ুনকে সারাবছরই স্মরন করে থাকেন।

উল্লেখ্য- ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এরপর গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com