শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

রাঙ্গা সংসদে নিঃশর্ত ক্ষমা চেলেন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৭৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব  মসিউর রহমান অবশেষে  বুধবার জাতীয় সংসদে দাড়িয়ে সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং স্বৈরচার এরশাদ বিরোধী আন্দলনের যোদ্ধা  শহীদ নূর হোসেন সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করার জন্য নিঃশর্ত ক্ষমা চেলেন ক্ষমা চেয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রীকে  আমি সন্ত্রাসবাজ বা দুর্নীতিবাজ বলিনি । জাতির পিতা নিয়ে যদি আমি কোন রকম কোন  ভুল কিছু বলে থাকি তা হলে আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। নূর হোসেন মৃত্যুবরণ করেছেন। তার মার কাছে আমি ক্ষমাপত্র দিয়েছি। তারপরেও আমি নিঃশর্তভাবে ক্ষমা চাচ্ছি যদি আমি এটা ভুল করি । অবশ্যই আমি তাদের কাছে (নূর হোসেনের পরিবার) কাছে করজোড়ে ক্ষমা চাছি।

 রাঙ্গা গত রোববার জাপার বনানীর কার্যালয়ে দলের এক আলোচনা সভায় নূর হোসেনকে  ‘ইয়াবাখোর’ এবং ‘ফেনসিডিলখোর’ হিসেবে আখ্যায়িত করার পর তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রাজপথে বিক্ষোভে ফেটে পড়ে এবং রাঙ্গাকে জাতির কাছে ক্ষমা, এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। নূর হোসেনের মা মরিয়ম বিবিসহ তার পরিবারের সদস্যরা  জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করে রাঙ্গার বিচারের দাবিতে। যুবলীগ  রাঙ্গাকে অবাঞ্চিত ঘোষণা করে ও রাজধানীতে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com