শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

২০২১ সালের মধ্যে কেউ অন্ধকারে থাকবে নাঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৮১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেন ২০২১ সালের মধ্যে দেশের সব ঘরে আলো জ্বলবে কেউ অন্ধকারে থাকবে না।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৭ টি নতুন বিদ্যুৎ কেন্দ্র এবং ২৩ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনের সময় এই আশা ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন ২০২০ এর মার্চ থেকে ২০২১ সাল মার্চ আমরা মুজিববর্ষ ঘোষণা দিয়েছি। ইনশাল্লহ এই মুজিববর্ষ আমরা যে ঘোষণা দিয়েছি এর মধ্যে আমরা  শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হবো বলে আমি আশা করি’। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন।

প্রধানমন্ত্রী বলেন কেউ অন্ধকারে থাকবে না। সব ঘরেই আলো জ্বলবে। যেখানে গ্রিডলাইন নেই বা দুর্গম এলাকা সেখানে আমরা আমাদের সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ সরবরাহ করছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com