শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

কিছুদিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন পিয়াজ আসবেঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৮৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ দেশে ক্রমবর্ধমান পিয়াজের মূল্য বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঘোষণা দিলেন যে কিছু দিনের মধ্যেই ৫০ হাজার মেট্রিক টন পিয়াজ আসবে যা সরকারি প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে সারা দেশে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশনে এই ঘোষণা দেন।

তিনি বলেন ইতিমধ্যে প্রায় ৫০ হাজার মেট্রিক টন পিয়াজ আনার এলসি খোলা হয়েছে। সেখানে লোকও চলে গেছে, কিছু দিনের মধ্যে (পিয়াজ) চলে আসবে।  আমি নির্দেশ দিয়েছি আসার সাথে সাথে বিশেষকরে টিসিবি এটা নিয়ে নেবে এবং বিতরণ ব্যবস্থা টিসিবি করবে। সমস্ত জেলায় জেলায় ট্রাকে করে এই পিয়াজ চলে যাবে। আমরা সেই আয়োজন করেছি। আমরা এ ব্যাপারে যথেষ্ট সচেতন আছি যাতে এই (পিয়াজের) সমস্যা না হয়।

সংসদ নেতা শেখ হাসিনা বলেন ইতিমধ্যে মিশর থেকে পিয়াজ আনার জন্য অফিসার চলে গিয়েছে। মিশর এবং তুরুস্ক থেকে আমরা পিয়াজ আনার ব্যাবস্থা করেছি। পৃথিবীর আর কোথায় পিয়াজ পাওয়া যায় সেটা খোঁজ নিয়ে আমরা আনার ব্যবস্থা নিচ্ছি।  

প্রধানমন্ত্রী  বলেন আমদের দেশে একটা মাত্র সিজনে পিয়াজ উৎপাদন হয়। ইতিমধ্যে আমাদের গবেষকরা পিয়াজ যেন ১২ মাস হতে পারে সেই ধরনের বীজ তাঁরা উদ্ভাবন করেছে। এটা ভবিষ্যতে বাজারজাত করবো তখন আমদের কারও কাছে আর মুখাপেক্ষী থাকতে হবে না।  

একজন বিরোধী দলের সংসদ সদস্য বলেছে পিয়াজ না কি ইন্ডিয়াতে মাত্র ৮-১০ টাকা (প্রতি কেজি) এই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ওটা তাদের (ভারতের) মাত্র একটা স্টেটে সেখান থেকে তারা পিয়াজ বাইরে যেতে দিচ্ছে না। শুধু সেখানেই কম কিন্তু সারা ভারতবর্ষে এখন পিয়াজ ১০০ রুপিতে বিক্রি হচ্ছে।

শেখ হাসিনা বলেন তাদের (ভারত) পিয়াজের অভাব এবং তারা বিদেশ থেকে আমদানি করছে। তারপরেও আমার অনুরোধে যে এলসিগুলো খোলা হয়েছিল সেই পিয়াজগুলো তারা আনতে দিয়েছিল।

 তিনি বলেন আমদের দেশে পিয়াজের দাম বাড়ছে অথচ পিয়াজ কিন্তু আছে দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অনেক জায়গায় দেখা গেছে পিয়াজ পোঁচে যাচ্ছে কিন্তু বাজারে ছাড়া হচ্ছে না। ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি টিসিবির মাধ্যমে বিভিন্ন জায়গায় পিয়াজ বিক্রি হচ্ছে। ৪৫ টকা থেকে ৫০ টাকার মধ্যে টিসিবির মাধ্যমে আমরা পিয়াজ দিচ্ছি।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com