শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

ডায়াগনস্টিকের ম্যানেজার হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৮৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনায় সেতু ডায়গনষ্টিকের ম্যানেজার ইউনুস আলী হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ রায় দেন। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, মো: সোহেল শেখ, শেখ রুবায়েত হোসেন ওরফে রুবেল ও মো: সাব্বির হোসেন তপু।

এছাড়া আলামত ধ্বংসের অভিযোগে তিন জনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিছে আদালত। দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন রানা কবির, হাফিজুর রহমান, পঙ্কজ শীল। এসময় রানা কবীর ছাড়া অন্য আসামীরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, খুলনায় ২০১১ সালের ১৩ জুন  সাউথ সেন্ট্রাল রোডের সেতু ডায়গনষ্টিকে রাতে ম্যানেজার ইউনুস আলীকে জবাই করে হত্যা করে এক লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা। এই ঘটনায় নিহতের পিতা মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

খুলনা সদর থানার এসআই মোস্তাক মামলার তদন্ত শেষে ওই বছরের ৭ সেপ্টেম্বর ৬ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com