বাংলা হেডলাইনসঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার বলেন খতিয়ে দেখা হচ্ছে কারা আসলে পিয়াজের এই অস্বাভাবিক মুল্যের জন্য দায়ী।
সমসাময়িক বিভিন্ন দিক নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক কাদের সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন।
তিনি বলেন যখন কোন কিছুর দাম বাড়ে তখন এক শ্রেনীর ব্যবসায়ী , তাদের একটা সিন্ডিকেট আছে তখন তারা অতিরিক্ত মুনাফার জন্য দামটা বাড়িয়ে দেয়। খতিয়ে দেখা হচ্ছে কারা আসলে পিয়াজের এই অস্বাভাবিক মুল্যের জন্য দায়ী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হবে। বিএনপিকেও দাওয়াত দেওয়া হবে।
আর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা ছাড়া দলে কেউ অপরিহার্য নয়।