শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

সব আড্ডায় পিয়াজ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৮১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ পিয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে এখন সবার মুখে, বাসায় , অফিসে, রাস্তায় , রেস্টুরেন্টে সব জায়গায় এই মসলার নিয়ে নানারকম কথাবার্তা। কেউ কেউ পিয়াজ নিয়ে কবিতা ও গান রচনা করেছেন।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি তাঁর প্রতিবেদনে লিখেছেন আপেল কমলা নয় পেঁয়াজ নিয়ে আসলে এখন খুশি। পেঁয়াজের দাম অস্বাভাবিক হওয়ায় সিরাজগঞ্জের গ্রামঞ্চলে আত্মীয়স্বজনদের মধ্যে এমন মন্তব্য ও কথাবার্তা শুরু হয়েছে। পেঁয়াজ নিয়ে অফিস-আদালতসহ চায়ের দোকানেও আলোচনার ঝড় বইছে। আলোচনায় কথা উঠছে ১ কেজি পেঁয়াজের দাম ২ কেজি আপেল কমলার দামের সমান প্রায়। এজন্য জামাই ও আত্মীয়স্বজন আপেল কমলার পরিবর্তে পেঁয়াজ নিয়ে আসলে সবাই এখন খুশি হবে। বৃহস্পতিবার দিনভর ২’শ টাকা কেজি এই পেঁয়াজ বিক্রি হয়েছে। আর শুক্রবার সকালে সংশ্লিষ্ট হাট-বাজারে খুচরা বিক্রেতারা এই পেঁয়াজ ২৪০ টাকার কমে বিক্রি করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক খুচরা বিক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম বিকেল থেকে আরো বাড়তে পারে। তবে পাইকারী ব্যবসায়ীর কারসাজি আছে কিনা সে বিষয়ে তারা কোন মন্তব্য করতে অস্বীকার করেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পেঁয়াজ নিয়ে সারাদেশে এখন একই অবস্থা। আমদানি না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে খুব শীঘ্রই পেঁয়াজের দাম কমে আসতে পারে বলে তারা উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com