বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ ‘আমরা কৃষকের সন্তান’ কেন্দ্রীয় আহবায়ক ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ইমারত আলী (৬৪) আর নেই। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙা গ্রামে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।