সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

বগুড়ায় নবান্ন উৎসব

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৮২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ায় শনিবার দিনব্যাপী নবান্ন উৎসবে শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো চিরায়ত বাংলার ঐতিহ্য পিঠার পাশাপাশি নকশিকাঁথা এবং গ্রামীণ হস্তশিল্পের পসরা সাজায়। এই উপলক্ষে  শহরে  একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গ্রামবাংলার লাঠিখেলা, চরকী, ধানকাটার সাথেই আয়োজন করা হয় পিঠা উৎসবের। পিঠা উৎসবে বিভিন্ন নামে পিঠা নিয়ে ৩০টি স্টল দিয়ে সাজান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।

বগুড়া সদর উপজেলা পরিষদের আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত নবান্ন উৎসবে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুফিয়া নাজিম, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা ত্রাণ কর্মকর্তা আজাহার আলী মন্ডল, বগুড়া চেম্বারের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ, জেলা পরিষদ সদস্য মাহফুজা খানম লিপি, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, উপজেলার ভাইস চেয়ারম্যান এইচএম ইকবাল ও ডালিয়া খাতুন রিক্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোর্শেদ।

জেলা প্রশাসক বলেন, আমরা যে উৎসবগুলোর মধ্য দিয়ে বাঙালির পরিচয়, ঐতিহ্য তুলে ধরি তার মধ্যে নবান্ন অন্যতম। বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসা নতুন ফসল ঘরে তোলার উৎসবটি বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। তিনি বলেন, শহরের শিশু-কিশোরদের আবহমান বাংলার কৃষি ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের সংস্কৃতি বহু পুরনো ও ঐতিহ্যবাহী। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com