বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৮৪২ দেখা হয়েছে

   

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার  বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মাওলানা ভাসানী’র ভুমিকা  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। মূখ্য আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক ড. মোঃ আছাদুজ্জামান শিকদার।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, কবি ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব ও  বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ কোর্সের শিক্ষক সৈয়দ ইরফানুল বারী। স্বাগত বক্তব্য রাখেন ভাসানী রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও সেমিনার উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা ছিল, যা মাওলানা ভাসানীরও প্রাণের দাবি ছিল। কৃষক, শ্রমিক ও জনতার অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানী এক ছিলেন। মাওলানা ভাসানীকে নিয়ে যারা সত্যিকার ইতিহাস জানেন তাদের মৌখিক বক্তব্য বা সাক্ষাতকার ডকুমেন্টারি করে তা এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট রিসার্চ সেন্টারে সংরক্ষন করার জন্য বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের প্রতি আহবান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com