শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

পিয়াজ বিমানে উঠেছে, আর চিন্তা নাইঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৮৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ পিয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেন পিয়াজ এখন বিমানে উঠে গেছে কাজেই আর চিন্তা নেই দু-একদিনের মধ্যে দেশে এসে পৌঁছাবে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা  রাজধানীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে  উদ্বোধনী বক্তব্যে এক কথা জানান।  

শেখ হাসিনা বলেন এই (পিয়াজ) সমস্যা যাতে না থাকে কার্গো ভাড়া করে আমরা পিয়াজ আনা শুরু করেছি। আগামীকাল-পরশুর মধেই এই বিমানে পিয়াজ এসে পৌঁছাবে। এখন পিয়াজ বিমানেও উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই। আমরা সে ব্যবস্থা করে দিচ্ছি।

 তিনি বলেন আমরা জানি এখন পিয়াজ নিয়ে একটা সমস্যা আছে। প্রায় সব দেশেই পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক। কিন্তু আমাদের দেশে কেন কি কারণে এত অস্বাভাবিক ভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে জানিনা। সে কারণে আমি ব্যবস্থা নিয়েছি। এখন আমরা বিমানের কার্গোতে করে  পিয়াজ আমদানি করে নিয়ে আসছি। আমরা দেখতে চাই এই ধরনের (মূল্য বৃদ্ধি) চক্রান্তের সাথে কেউ জড়িত আছে কিনা?

প্রধানমন্ত্রী  বলেন স্বাভাবিকভাবে আবহাওয়ার কারণে অনেক সময় অনেক পণ্য উৎপাদন বাড়ে বা উৎপাদন কমে। যেহেতু পিয়াজটা বেশি দিন রাখা যায় না। যারা , কেউ যদি এখন  মজুদ করে দাম বাড়িয়ে দু পয়সা কামাতে চায়, এটাও চিন্তা করতে হবে পিয়াজতো পচেও যাবে। এখন পচা পিয়াজও শুখানো হচ্ছে। তো মানুষকে কষ্ট দেওয়াটা কেন? এভাবে কারা এর পিছনে আছে এটা আমাদের দেখতে হবে।

শেখ হাসিনা বলেন কারণ, যতই আমরা এগিয়ে যাই, মানুষ যত ভাল থাকে, একটা না একটা ইস্যু তৈরি করার,  মানুষের মধ্যে একটা বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমি সকলকে অনুরোধ করবো এভাবে চেষ্টা না করে এর পিছনে মূল কারণটা কি সেটা খুঁজে বের করতে হবে। ইন্ডিয়াতেও পিয়াজের দাম অনেক। সেখানে তারা ১০০ রূপি দিয়ে এক কেজি কিনতে পারে। আমরা যেখান থেকে কিনছি আমাদের বেশি দামে কিনতে হচ্ছে।     

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com