বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রলীগ নেতা কপিল এক স্কুল শিক্ষিকাকে নিয়ে উধাও হয়েছে। কপিল একই এলাকার তালম ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। তাড়াশ থানার ওসি মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাড়াশ উপজেলার ওই ইউনিয়ন ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম কপিলের
সাথে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও একই এলাকার সোহেল
রানার স্ত্রী এক সন্তানের জননীর সাথে দীর্ঘদিন ধরে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল। এরই এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যার দিকে সবার অগোচরে ওই স্কুল শিক্ষিকা তার স্বামীর বাড়ি থেকে প্রেমের টানে ওই ছাত্রলীগ নেতার সাথে উধাও হয়। এ ব্যাপারে ওই স্কুল শিক্ষিকার শ্শুর জয়নুল আবেদীন সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেছেন। জিডি নং ৭২৬, তাং ১৬-১১-১৯ইং।
এদিকে ওই ছাত্রলীগ নেতার মামা ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, গত ৩ মাস আগে ওই স্কুল শিক্ষিকা তার পূর্বের স্বামী সোহেল রানাকে তালাক দেয়। তালাকের ৩ মাস পরে কপিল ও ওই স্কুল শিক্ষিকা শুক্রবার রাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তবে ঘটনাটি দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন।