সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

বগুড়ায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যায় বিভিন্ন দলের ১৭ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৭৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মী আবদুর রহিম সরকারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ভাই আবদুল বাছেদ সরকার হত্যার দুদিন পর শনিবার রাতে সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে বাধা দেয়ায় তাকে খুন

করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নারুলী ফাঁড়ির এসআই বেলাল হোসেন জানান, রোববার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নামীয় আসামির মধ্যে রয়েছে বগুড়ার স্বেচ্ছাসেবক লীগের মনির হোসেন (৪০), জাতীয় পার্টির নেতা মো: ইলিয়াস (৪৮) ও বিএনপি নেতা ইকবাল হোসেন (৫০)।

গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে আবদুর রহিম মোটর সাইকেলে বাড়ি থেকে অদ্দিরগোলা বাজারে যান। এ সময়  দুর্বৃত্তরা তার পথ রোধ করে অনেক লোকের সামনে  ধারালো অস্ত্র দিয়ে মাথা, বুক ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলে আব্দুর রহিম মারা যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com