বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মালায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৮২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মালায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত মীর যুবরাজ (৪০) দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মৃত খন্দকার মতিয়ার রহমানের ছেলে।

এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম বলেন ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে (দণ্ডপ্রাপ্ত) যুবরাজ টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসার পথে টাঙ্গাইল শহরের ছয়আনী পুকুর পাড় এলাকা থেকে অপহরণ করে। পরে ঐ ছাত্রীটিকে দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়ায় তার বোনের বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে অপহৃতার পিতা বাদী হয়ে গত বছরের ১৮ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে এ মামলায় স্বাক্ষী এবং শুনানি শেষে সোমবার আদালত এ রায় দেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com